বর্ষণান্বয়
বর্ষার আগমনে আকাশ ও ধরিত্রীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। বৃষ্টির স্নেহস্পর্শে প্রকৃতি বিরহমুক্ত হয়ে সজীব ও সুরভিত হয়। এক মানবীও সেই প্রেমময় আবেশে নিজেকে প্রকৃতির সঙ্গে একাত্ম করে। প্রকৃতির সান্নিধ্যে তার সকল সংকোচ মুছে যায়, ঘটে এক নবজন্মের অনুভব।


